নতুন খবর প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় গ্রামে একটি গ্রামীণ সেতু ভেঙে ট্রলি নিচে পড়ে ছয়জন আহত হয়েছেন। রোববার সকাল ১১টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি খালি ট্রলিতে ছয়জন সেতু পার হওয়ার সময় হঠাৎ সেতুটি ধসে পড়ে। এতে ট্রলিটি নিচে পড়ে গেলে সবাই আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাঁদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে শরিফ উদ্দিন (৬০) ও সুলতানের (২০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুরে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শামছুল ইসলাম জানান, প্রায় ২০ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। সেতু ভেঙে যাওয়ায় ওই পথে যান চলাচল বন্ধ হয়ে এলাকাবাসী দুর্ভোগে পড়েছে।

0 Comments