ডিজাবের নতুন সভাপতি হলেন আলমগীর, সম্পাদক তারিকুল



নতুন প্রতিবেদক

প্রতিরক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন তারিকুল ইসলাম মাসুম। 


বৃহস্পতিবার শ্রীমঙ্গল-এর একটি রিসোর্টে সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচনে তারা নির্বাচিত হন। এর আগে একই স্থানে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটির সভাপতি আলমগীর হোসেন পুনরায় সভাপতি নির্বাচিত হন। নতুন ১১ সদস্যের নির্বাহী কমিটির মেয়াদ দুই বছর নির্ধারণ করা হয়েছে। 

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সহসভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আলী আসিফ শাওন ও অর্থ সম্পাদক কাজী সোহাগসহ আরও অনেকে। 

নির্বাচন পরিচালনা করেন সাবেক সভাপতি মামুনুর রশীদ। সভায় প্রতিরক্ষা খাতের উন্নয়ন ও সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

Post a Comment

0 Comments