ক্রীড়া প্রতিবেদক:
সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, প্রাথমিকভাবে সাতটি ইভেন্ট দিয়ে এ কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে আরও ইভেন্ট যুক্ত করা হবে। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে শিশুদের মোবাইল ও ডিভাইস আসক্তি কমিয়ে মাঠমুখী করাই এই উদ্যোগের লক্ষ্য। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে দেশের ক্রীড়াঙ্গন দলীয়করণ ও রাজনীতিকরণের শিকার হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নিয়োগসহ বিভিন্ন অনিয়ম তদন্তে শিগগির কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

0 Comments