দিঘায় শুটিং করতে গিয়ে পানিতে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু



বিনোদন ডেস্ক:

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় আর নেই। ৪৩ বছর বয়সে দিঘার তালসারিতে শুটিং চলাকালে পানিতে নেমে তলিয়ে যান তিনি। পরে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে আনন্দবাজার পত্রিকাসংবাদ প্রতিদিন

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া এই অভিনেতা প্রায় ৪৫০টির বেশি নাটকে অভিনয় করেছেন। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। এছাড়া ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’সহ বহু ছবিতে কাজ করেছেন। ২০১০ সালে প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করলেও পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ হয়।

Post a Comment

1 Comments

  1. চাচা এই মেইলে একটা হট নিউজ পাঠিয়েছি। একটু দেখুন natunkhabar@gmail.com

    ReplyDelete