ডেস্ক প্রতিবেদন
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের ধারাবাহিক হামলা ও নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে গত শনিবার থেকে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান।
নিরাপত্তা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, চলমান অভিযানে অন্তত ১৯৭ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। অন্যদিকে বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত হামলায় ৩৬ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর অন্তত ২২ সদস্য প্রাণ হারান। সপ্তাহান্তে সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যাংক, কারাগার, থানা ও সামরিক স্থাপনায় হামলা চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকটি জেলায় এখনো বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে।
রোববার কোয়েটায় সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, হামলার শিকার সব জেলা এখন নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযানে গতি বাড়ানো হয়েছে। এসব হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ), যাকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

1 Comments
সব আল্লাহর ইচ্ছা ভাই। তার ইচ্ছা ছাড়া তো গাছের পাতাও নড়ে না।
ReplyDelete