২৪ ঘণ্টায় কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে তিন মাদক পাচারকারী আটক



নতুন প্রতিবেদক

কুড়িগ্রামের সীমান্তে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে তিনজন কথিত মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। পাশাপাশি পৃথক অভিযানে ভারতীয় জিরা, গবাদিপশু ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্যও জব্দ করা হয়েছে। এসব জব্দ পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।

আজ শুক্রবার কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীন সোনাহাট ও ধলডাঙ্গা বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিনজন কথিত মাদক পাচারকারীকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ছাড়া একই সময়ে ব্যাটালিয়নের অন্যান্য বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গবাদিপশু এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেন। জব্দ করা সব পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ দমন এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments