ডেস্ক রিপোর্ট:
ভারতের অযোধ্যার রামমন্দিরের দানপাত্র থেকে অর্থ লুটের ঘটনায় অবশেষে মুখ খুলেছে আরএসএস। সংগঠনটির সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে বলেছেন, এই চুরি ধর্মপ্রাণ হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে এবং জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
তবে ট্রাস্টের অধিকাংশ সদস্য আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সঙ্গে যুক্ত থাকায় ঘটনার দায় নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে তদন্তের মুখে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই ও সদস্য অনিল মিশ্র পদত্যাগ করলেও এখনো তাঁদের বিরুদ্ধে এফআইআর বা গ্রেপ্তার হয়নি।
বিরোধীরা অভিযোগ করেছে, সরকার অভিযুক্তদের রক্ষা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। কংগ্রেস ট্রাস্ট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে।
অন্যদিকে ভিএইচপিও চুরির দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে। ৬ জুলাই ট্রাস্টের বৈঠকে নেতৃত্বে পরিবর্তন আসে কি না, সেদিকে নজর রয়েছে।

0 Comments