বাবার জানাজায় অংশ নিতে না পেরে কারাফটকে মরদেহ দেখলেন বন্দী মিলন মিয়া



নতুন প্রতিবেদক, কিশোরগঞ্জ

বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করা হলেও তা নামঞ্জুর হওয়ায় কিশোরগঞ্জ জেলা কারাগারের ফটকে বাবার মরদেহ দেখেছেন আওয়ামী লীগের কর্মী মিলন মিয়া। আজ বুধবার দুপুরে কারাফটকে স্বল্প সময়ের জন্য তাঁকে মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।

মিলন মিয়া (৪৫) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পানাউল্লারচর এলাকার বাসিন্দা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনি ২০২৪ সালের ডিসেম্বর থেকে কারাগারে আছেন। ওই মামলায় জামিন পেলেও পরে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় বলে স্বজনেরা জানান। পরিবারের দাবি, মিলন মিয়ার আওয়ামী লীগের কোনো পদ-পদবি নেই।

বাবার জানাজায় অংশ নিতে তাঁর পরিবার জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে প্যারোলের আবেদন করলেও তা নামঞ্জুর করা হয়। আসামিপক্ষের আইনজীবী আবদুল মোমেন ভূঁইয়া বলেন, মিলনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সূত্রে জানা যায়, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় কারাফটকে মরদেহ দেখার ব্যবস্থা করা হয়েছে।

Post a Comment

0 Comments