নতুন প্রতিবেদক, কুড়িগ্রাম
বাংলাদেশে নির্বাচন চলাকালে ফ্যাসিবাদের দোসরদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে যারা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ভোট কারচুপিতে জড়িত ছিল, তাদের আবার দায়িত্ব দেওয়ার চেষ্টা চলছে। তিনি নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগের দাবি জানান।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আজিজুর রহমান স্বপন।এছাড়াও কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের জামায়াত ও এনসিপি প্রার্থী উপস্থিত ছিলেন।

0 Comments