ডেস্ক প্রতিবেদন
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৭০ জন। শুক্রবার ইসলামাবাদের উপকণ্ঠে অবস্থিত ‘খাদিজাতুল কুবরা ইমামবারগাহ’-এ এ হামলা ঘটে বলে পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
ঘটনাস্থলের ছবিতে মসজিদের ভেতরে রক্তাক্ত মরদেহ, ভাঙা কাচ ও ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়। মসজিদের বাগান এলাকাতেও বহু আহত মুসল্লি পড়ে ছিলেন, যাঁরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন।
ডেপুটি কমিশনার ইরফান মেমন জানান, হাসপাতালে ভর্তি আহতের সংখ্যা ১৬৯ জনে দাঁড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীকে মসজিদের ফটকে বাধা দিলে তিনি বিস্ফোরণ ঘটান। কঠোর নিরাপত্তার রাজধানী ইসলামাবাদে এ ধরনের হামলা বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে চরমপন্থী সহিংসতা বেড়েছে।

2 Comments
এইটা আল্লাহর ইচ্ছা ভাই। তিনি যা করেন ভালর জন্য করেন। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মনে রাখবেন, শিয়ারা মুসলমান না। তাদেরকে হেদায়েত বা খুন করা জায়েজ আছে।
ReplyDeleteMashallah
ReplyDelete