বিশ্বের সবচেয়ে গভীর ও দীর্ঘ সড়ক ‘রোগফাস্ট’

norway


সিএনএন:

ইউরোপের দেশ নরওয়েতে সাগরতলে ২৭ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণের কাজ চলছে, যার সর্বোচ্চ গভীরতা হবে ৩৯২ মিটার। ‘রোগফাস্ট’ নামের এই সুড়ঙ্গপথ নির্মাণ শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে গভীর ও দীর্ঘ সাগরতল সড়ক। 

২০১৮ সালে প্রকল্পটি শুরু হলেও খরচ বেড়ে যাওয়ায় বাতিল হয়; পরে ২০২১ সালে নতুনভাবে কাজ শুরু হয়। ২০৩৩ সালে নির্মাণকাজ শেষ হলে ব্যয় দাঁড়াবে ২৪০ কোটি ডলার।

প্রকল্পটির উত্তরাংশ নির্মাণ করছে প্রতিষ্ঠান স্কানস্কা। তাঁদের প্রকল্প পরিচালক অ্যান ব্রিট মোয়েন জানান, সুড়ঙ্গটি চালু হলে নরওয়ের পশ্চিম উপকূলের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং স্ট্যাভানগার–বার্জেন রুটে ফেরির প্রয়োজন থাকবে না, ফলে যাতায়াতে সময় কমবে ৪০ মিনিট।

কর্মযজ্ঞে রয়েছে নানা চ্যালেঞ্জ—গভীরতায় পানি প্রবেশ, অক্সিজেনের ঘাটতি ও বায়ুচলাচলের জটিলতা। তবে এসব মোকাবিলায় বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সড়কটি চালু হলে ফেরি শ্রমিকেরা কাজ হারালেও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

Post a Comment

0 Comments