কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ছয় দোকান, ক্ষতি ২০ লাখ টাকা



কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে আগুনে তিনটি ফুলের দোকানসহ ছয়টি দোকান পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ মোড়ে টিনশেডের সারিবদ্ধ দোকানগুলোতে রাত তিনটার দিকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনটি ফুলের দোকান, দুটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ক্ষতিগ্রস্ত ফুলের দোকানি মানিক মিয়া বলেন, সোমবার রাতে দোকানে ব্যবসা শেষে বাড়িতে চলে যান তিনি। পরে মুঠোফোনে একজন তাঁকে দোকানে আগুন লাগার খবর দেন। দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন, তাঁর দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে আনুমানিক পাঁচ থেকে ছয় লাখ টাকার মালামাল ছিল। তিনি বলেন, তাঁদের সারিতে মোট আটটি দোকানঘর ছিল। দুই প্রান্তের দুটি দোকান আগুন থেকে রক্ষা পেলেও মাঝের ছয়টি দোকান পুড়ে গেছে।


কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনামুল হক বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে কলেজ মোড়ের কয়েকটি দোকান পুড়ে গেছে। আগুন লাগার সময় পুলিশের একটি টহল দল ওই এলাকায় ছিল। আগুনের ফুলকি দেখতে পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

Post a Comment

2 Comments

  1. আলহামদুলিল্লাহ। সব আল্লাহ'র ইচ্ছা। তিনি নিজে চেয়েছেন বলেই এই দোকানগুলোতে আগুন লেগেছে। তাঁর ইচ্ছা ছাড়া তো গাছের পাতাও নড়ে না। এই কথাটা আপনার খবরে উল্লেখ করা দরকার ছিল ভাই।

    ReplyDelete
  2. মাশাল্লাহ

    ReplyDelete