পরকীয়ার জেরে স্বামী হত্যা: স্ত্রী-প্রেমিকসহ চারজনের যাবজ্জীবন

 


নতুন প্রতিবেদক

কুড়িগ্রামে পরকীয়ার সম্পর্কের জেরে স্বামীকে হত্যার দায়ে তাঁর স্ত্রী, স্ত্রীর প্রেমিক এবং শ্বশুর-শাশুড়িকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ফুলবাড়ী উপজেলার গোড়কমণ্ডল গ্রামের নুর নাহার, তাঁর প্রেমিক গফুর, নুর নাহারের বাবা নুর মোহাম্মদ এবং মা ছকিনা বেগম।

আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৮ এপ্রিল নুর নাহার দাওয়াতের কথা বলে কৌশলে তাঁর স্বামী কেতাব উদ্দিনকে পাশের গ্রামের গফুরের বাড়িতে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে নুর নাহার, তাঁর বাবা-মা ও গফুর মিলে কেতাব উদ্দিনকে হত্যা করেন। পরে মরদেহ বাড়ির পাশের একটি জমিতে ফেলে রাখা হয়।

ঘটনার পরদিন, ১৯ এপ্রিল, নিহতের বাবা আলী মুদ্দিন বাদী হয়ে ফুলবাড়ী থানায় নয়জনকে আসামি করে হত্যা মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মনোয়ার হোসেন আলো।

Post a Comment

0 Comments