রাষ্ট্রপতি পদে আলোচনায় যাদের নাম

 


ডেস্ক রিপোর্ট

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এ পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং প্রবীণ নেতা নজরুল ইসলাম খানের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। দলীয় সূত্রের দাবি, এই তিন নেতার মধ্য থেকেই একজনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হতে পারে।

সূত্রগুলো আরও বলছে, নজরুল ইসলাম খান রাষ্ট্রপতি না হলে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বা সংসদের স্পিকার করার বিষয়েও আলোচনা রয়েছে। তবে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বের, আর এ বিষয়ে এখনো সরকার বা বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

Post a Comment

0 Comments