স্বপ্না আক্তার, নীলফামারী:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী-২ আসনে ডা. মো. কামরুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। প্রার্থী ঘোষণার পর এলাকাজুড়ে নতুন রাজনৈতিক আলোচনা সৃষ্টি হয়েছে।
মনোনয়ন পেয়ে ডা. কামরুল ইসলাম নীলফামারীবাসী, গোড়গ্রাম, হাজিগঞ্জ এবং এনসিপির সব অঙ্গসংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, উন্নয়ন ও জনগণের সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য।
স্থানীয় এনসিপি নেতাদের মতে, তার প্রার্থিতা নতুন রাজনৈতিক গতি ও সম্ভাবনার সূচনা করবে। ইতোমধ্যে দলীয় নেতা-কর্মীরা নির্বাচনী প্রস্তুতি জোরদার করে মাঠে সক্রিয় হয়েছেন।
0 Comments